শুভেন্দুকে হাসিনার অভিনন্দন, পশ্চিমবঙ্গ নিয়ে কূটনৈতিক বার্তা


শুভেন্দুকে হাসিনার অভিনন্দন, পশ্চিমবঙ্গ নিয়ে কূটনৈতিক বার্তা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। তিনি দুই বাংলার সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এক বিবৃতিতে তিনি শুভেন্দুর নেতৃত্বের প্রশংসাও করেছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, “বিধানসভার ভোটে জয়ী হওয়ায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে ও বাংলাদেশের জনগণের পক্ষে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে এবার ইতিহাস গড়ে বিজেপি।
বিধানসভার ২৯৩ আসনের মধ্যে ২০৭টি জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। ৮০টি আসনে জিতে ভরাডুবি হয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসের।
বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “ভোটের এই ফল শুভেন্দু অধিকারীর দৃঢ় ও জনমুখী নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের গভীর আস্থা ও শ্রদ্ধার স্পষ্ট প্রতিফলন।
বাংলাদেশ ও ভারতের আন্তরিক বন্ধুত্বের ইতিহাসে পশ্চিমবঙ্গের একটি বিশেষ স্থান রয়েছে। আমাদের সম্পর্ক অভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে এই সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।”
তিনি আরও বলেন, “প্রতিবেশী হিসেবে আমরা সবসময় পশ্চিমবঙ্গের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছি। আশা করছি, শুভেন্দু অধিকারীর মেয়াদে পারষ্পরিক সহযোগিতার দীর্ঘদিনের ঐতিহ্য আরও শক্তিশালী হবে এবং দুই বাংলার মানুষের অভিন্ন উন্নয়ন ও কল্যাণে আমরা একসঙ্গে কাজ করে যাব।”
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।
গতবছর মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনার। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে দুর্নীতির একাধিক মামলাতে।
এর আগে গেল বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও স্থগিত করা হয় তাদের।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




